দোয়ারায় সংঘর্ষে নিহত ২ জনের দাফন সম্পন্ন

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২ জন নিহতের ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। নিহত দুই জনেরই ময়নাতদন্ত শেষে জানাজা রোববার বিকালে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিজ নিজ গ্রামের গুরস্থানে    দাফন সম্পন্ন হয়।
বিকাল ৩ টায় নিহত কাওছার আহমদের জানাজা অনুষ্ঠিত হয় বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৫ টায় গোরসপুর গ্রামের পশ্চিমের মাঠে শেরুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন- সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রোমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ প্রমুখ।