দিরাইয়ে শাহ আবদুল করিম নৌকা বাইচ প্রতিযোগিতার ব্যাপক প্রস্তুতি

দিরাই প্রতিনিধি
৭ অক্টোবর দিরাইয়ের কালনী নদীতে শাহ আবদুল করিম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার বিকাল ৪ ঘটিকায় শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, ভাটিবাংলা বাউল একাডেমী ও গবেষণা পরিষদের সভাপতি বাউল শাহ আবদুল তোয়াহেদ, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হক মিয়া, প্যানেল মেয়র বিশ্বজিত রায়, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরী, জাইকার উপজেলা সমন্বয়কারী আবুল হোসেন ভুইয়া, লন্ডন প্রবাসী সিজিল মিয়া, সাংবাদিক ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, ইউপি সচিব শুভ দাস, রুবেল সরদার, জাকারিয়া হোসেন জোসেফ, কপিল উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারকে আহবায়ক, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট নৌকা বাইচ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।