সদর উপজেলার কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকতকে সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলার সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ফরুক আহমদ, এম এ বারী, আরিফুল ইসলাম জুয়েল, মামুনুর রশীদ, মুরাদ হোসেন, রনজিৎ চৌধুরী, রজব আলী, দুলাল মিয়া, সাজ্জাদ মাহমুদ, মুজিবুর রহমান, নুরুল হক, মাসুদ মিয়া, নুর কালাম, ফরহাদ, আবু হেনা, বুরহান উদ্দিন, খসরুল হক, শাহ আবু ইমানী, মনির উদ্দিন, আক্তার হোসেন, নুরুল হক, মো. আবুল হাসিম, আব্দুল হাই, রেজুয়ান খান, প্রবীর বিজয় তালুকদার, ইউপি সদস্য মসদু মিয়া, ইলিয়াস মিয়া প্রমুখ। (বিজ্ঞাপন)


