সড়ক দুর্ঘটনা রোধে ছাতকে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ

ছাতক প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে ছাতকে পরিবহন শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ট্রাফিক ইন্সপেক্টর নির্মল দেবনাথের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এএসপি সার্কেল দুলন মিয়া।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শামছুল
 ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ছাতক ট্রাফিক পুলিশ পরিদর্শক সাজ্জাদ খান, সুনামগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই ইউসুফ আহমদ, গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক রেজাউর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান, ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সাংবাদিক রেজাউল করিম, রেজা শ্রমিক নেতা মোশাহিদ আলী, আব্দুল খালিক, ইব্রাহীম আলী, এরশাদ আলী, রইছ উদ্দিন রানা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তরা ট্রাফিক আইন ও সাইন মেনে চলার জন্য চালকদের প্রতি পরামর্শ দেন।