স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য রহমত আল আজাদ, সাব্বির হোসেন, জমির উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে আইনজীবী সহকারী কাউন্সিল আইন করা হবে। কিন্তু ক্ষমতায় আসার
পর এখনো আইন করা হয়নি। দেশের সবার জন্য আইন আছে, কিন্তু আইনজীবী সহকারী কাউন্সিলের জন্য কোনো আইন নেই। আমাদের প্রাণের দাবি আইনজীবী সহকারী কাউন্সিল’র জন্য যেন আইন করতে হবে।’
মানববন্ধন থেকে রোহিঙ্গা মুসলিম শিশুসহ নর-নারীদের বর্বরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
- পূর্ব পাগলা ইউপির দুই সদস্যের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
- সড়ক দুর্ঘটনা রোধে ছাতকে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ


