ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন ও বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি আব্দুস ছাত্তার, লেভার সর্দার সমিতির নেতৃবৃন্দ, পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা ইউসূফ আলী, আমির আলী বাদশা, ওয়ার্ড কাউন্সিলর আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, ব্যবসায়ী রাসেল মাহমুদ, স্থানীয় মাহমুদ আলী, ব্রজেন্দ্র রায়, রতন দাস, ফুটবলার লেচু মিয়া, রহমতবাগ এলাকার মানিক মিয়া, হাজী জমির আলী, কামাল মিয়া, আরব আলী, এহসানুল মারুফ কামরান, আজিজুর রহমান শাহীন, রতি দাস প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের লক্ষে প্রস্তুতি সভা
- ছাতকে পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রীর পরিবারকে আর্থিত সহায়তা


