দোয়ারায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আইডিই ও ব্রাক ওয়াশ কর্মসুচির সহযোগিতায় ৪ দিন ব্যাপী স্যানিটেশন মেলার উদ্বোধন করা হয়। ৪ দিন ব্যাপী স্যানিটেশন মেলার উদ্বোধন  
 করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শেখ আজমল হোসেন, কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, আইডিইর অফিসার বিজনেস ডেবলাপমেন্ট নীল মনি সরকার, মনিটরিং এন্ড এডভোকেসী স্পেশালিষ্ট মোহাম্মদ আবু সাদাত প্রধান প্রমুখ।