ছাতক প্রতিনিধি
ছাতকে কালবৈশাখী ঝড় কবলিত বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস, মল্লিকপুর গ্রামবাসী, জাউয়াবাজার ব্যবসায়ি সমিতি ও জাউয়াবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক সংস্থা।
রবিবার দিনব্যাপী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও অভুক্তদের মাঝে বিরিয়ানী বিতরণ করা হয়। সকালে খেলাফত মজলিসের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-মহা সচিব মাও. শফিক উদ্দিনের উদ্যোগে হাদনআলী, পুরাকাটি, খরিদিচর ও টেটিয়ারচর গ্রামের প্রায় আড়াই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ৫শ’টাকা করে বিতরণ করা হয়।
এসময় খলাফত মজলিসের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-মহা সচিব মাও. শফিক উদ্দিন, সুনামগঞ্জ জেলা মজলিসের সভাপতি মাও. ইমাম উদ্দিন, মাও. আকিক হোসাইন, মাও. ফজলুর রহমান, মাও. বোরহান উদ্দিন, মাও. আক্তার হোসেন, ফারুক আহমদ জাবেদ, মাও. জসিম উদ্দিন, কামরুল ইসলাম, মাও. নজরুল ইসলাম, মাও. ফখরুল আমিন, মাও. ফারুক আহমদ, কাওসার আহমদ, সিদ্দিক আহমদ, মাও. মঞ্জুর, মাও. সালেহ আহমদ, শাফিউল আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এক বেলার খাবার বিরিয়ানী বিতরণ করা হয়। এসময় মল্লিকপুর গ্রামের জামিল আহমদ, শরীফ আহমদ, এনামুল হক, তাজির উদ্দিন, আজাদ আলী, নোয়াব আলী, মুবিন আহমদ, আবুল হোসেন, আশিক মিয়া, মজিদ আহমদ, কলিম উদ্দিন, মাসুদ আহমদ, আলিম মিয়া, লায়েক আহমদসহ গ্রামের রোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে জাউয়াবাজার ব্যবসায়ি সমিতি ও জাউয়াবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ পরিষদের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়। ১৮০ পরিবারের মধ্যে মোট এক লাখ ৮০হাজার নগদ অর্থ বিতরণ করেন জাউয়াবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেন, বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আসাদুর রহমান, সহ-সভাপতি খেলু মিয়া, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ উজ্জল মিয়া, সদস্য এমএ কাদির, মাও. আমিনুল হক মিফতা, কবির আহমদ, আছাব আলী, আব্দুল কদ্দুছ, হারিছ মিয়া, আকবর আলী, আজির উদ্দিন, হেলাল আহমদ, বিলাল আহমদ, সোয়েব আহমদ, হাবিবুর রহমান, আল আমিন, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আঙ্গুর মিয়া, হাজী সোনা মিয়া, এসএম মাহমুদ, হিরন মিয়া, সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগম প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত
- কবি তুষার করের তিনটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে


