পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিন মহিলাসহ মোট ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া, সহকারী শিক্ষক আলী আহমদ খান, জুবিলী তালুকদার, রাহেলা বেগম, বীরগাঁও গ্রামের মৃত ইশকার উল্লার ছেলে তোয়াহিদ উল্লাহ (৭০), আবদুল মুত্তালিবের ছেলে দুদু মিমা (৩৮), মৃত খানু শেখের ছেলে তজিমুল হক (৪০), জয়নাল আবেদীনের স্ত্রী নাহারুন নেছা (৫০)।
তাদের মধ্যে গুরুতর আহত দুইজন শিক্ষককে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তৌয়াহিদ উল্লাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম জানা যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাগলা থেকে একটি যাত্রীবাহী টেম্পু বীরগাঁও যাওয়ার সময় বিপরীতমুখী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়েছি। আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিশ্বম্ভরপুরে ব্রিজগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে
- গ্রামে ফিরে এসেছে ২০ পরিবার- পুলিশ আটক করেছে ৫ ব্যক্তিকে


