বিশ্বম্ভরপুরে ফসল রক্ষা বাঁধ বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার হাওর এলাকার বোর ফসল রক্ষার্থে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ, মেরামত, নদী/খাল পুন:খননের জন্য কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পাউবো প্রতিনিধি মো. মুনছুর রহমানের পরিচালনায় সভায় উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় এলজিইডি প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সহ কৃষকপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন    
প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন বলেন, ‘হাওরাঞ্চলের কৃষকের একমাত্র ফসল বোরো রক্ষার স্বার্থে ফসল রক্ষার বাঁধ সময় মতো নির্মাণ, মেরামত করতে হবে। পানি উন্নয়ন বোর্ড কোন্ প্রকল্পে কত টাকা বরাদ্দ দিয়েছে বিস্তারিত কৃষক জনতাকে জানাতে হবে। এ ব্যাপারে প্রতিটি প্রকল্প এলাকায় সাইন বোর্ড লাগাতে হবে। প্রতিটি বাঁধের কাজ পরিপূর্ণভাবে সময় মতো সম্পন্ন করতে হবে।’