স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিএস রোডের এডভোকেটস ক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. আবুল মজাদ চৌধুরী প্রমুখ।


