স্টাফ রিপোর্টার
‘নাটক আমাদের, আমরা মানুষের’ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রসেনিয়ামের পঞ্চদশ বর্ষে পদার্পণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনিয়ামের পঞ্চাদশ পর্দাপণ উপলক্ষে শহরের জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিনলায়তনে মঞ্চস্থ হয় নাটক ‘দেশে যাবো’ কোরিওগ্রাফি ‘বাতাসে লাশের গন্ধ’ এবং ‘সব কয়টি জানালা খুলে দাওনা’ ও আবৃত্তি প্রযোজনা ‘আমার পরিচয়’। অনুষ্ঠানে অভিনয় প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, নাট্য অভিনেতা রমেন্দ্র ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সংগঠক রেহান উদ্দিন রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, জেলা শিল্পকলার কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, নুপুর চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রসেনিয়ামের প্রতিষ্ঠাতা দলনেতা অনীশ তালুকদার বাপ্পু। প্রসেনিয়ামের সাবেক দল নেতা দেবাশিষ তালুকদার শুভ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।


