৩ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। জনকল্যাণে রাজস্ব, সুখী স্বদেশ গড়তে তাই আয়করের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর অঞ্চল সিলেট বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের হাছন নগরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে আয়কর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) সফিউল আলম।
আয়কর মেলা উদ্বোধনের আগে পিয়াঙ্গন কমিউনিটি সেন্টারের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার       
মো.মাহবুবুল মোর্শেদের সভাপতিত্বে ও আলাউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) সফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লা খান, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন, আয়কর সুনামগঞ্জ সার্কেল (১৮) এর উপ কর কমিশনার দাউদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় ছিল মানুষ কর কর্মকতাদের দেখলে   দোকান কোঠা লাগিয়ে চলে যেতো, কিন্তু এখন সকল মানুষ নিয়মিত কর পরিশোধ করছে, যা বাংলাদেশের উন্নয়নের প্রধান লক্ষ। বক্তারা আরো বলেন, উন্নত দেশে প্রত্যেক মানুষ কর দিচ্ছে । বাংলাদেশের মানুষ এখন সচেতন, তারা জানে যে সচেতন নাগরিক হিসেবে কর দেওয়া তাদের দায়িত্ব মধ্যে পরে।
এই মেলা আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় আয়করদাতাদের রিটার্ন তৈরিতে সহযোগিতা দেয়া হয়। এছাড়া মেলায় তাৎক্ষণিকভাবে কর পরিশোধের জন্য সোনালী ব্যাংকের বোথের ব্যবস্থাও রাখা হয়েছে।