সংবাদ সংগ্রহ করতে গিয়ে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মো. আব্দুস সালামকে প্রকাশ্যে ও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে দৈনিক সিলেট বিজয়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. আব্দুল শহীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. ফজলুল হক, দৈনিক সুনামগঞ্জ ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মো. মাসুক মিয়া, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক সুনামগঞ্জ ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. ফরিদ মিয়া, দৈনিক নবরাজের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেটের দিনরাতের প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, জেলা ইয়ং জার্নালিস্ট’র সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার শহীদ নুর, জেলা সৈনিকলীগের সভাপতি রাসেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, শাহিন মিয়া, নিরঞ্জন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


