বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শামছুজ্জামান
শাহ’র নেতৃত্বে আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণকে আর্ন্তজাতিক পর্যায়ে ইউনেস্কোর অর্ন্তভূক্ত করায় সংশ্লিষ্ট মহলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কালী কুমার দাশ, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন গোস্বামী, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুবলীগ সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, যুবলীগ নেতা পারবেজ দোলাল, তানবির আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা রুবেল বিশ্বাস, শ্রমিক লীগ নেতা মতি মিয়া ও জহুর মিয়া প্রমুখ।


