স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ আয়কর সরকারি কোষাগারে জমা দিয়ে শ্রেষ্ঠ আয়করদাতার পুরস্কার পেয়েছেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদকমন্ডীর
সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক। মঙ্গলবার দুপুরে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলার সমাপনী দিনে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ অন্যান্য অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তোলে দেন।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স’র সভাপতি খন্দকার শিপার আহমদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ।


