জেলা যুব মহিলা লীগের কর্মীসভা

বৃহস্পতিবার শহরের উকিলপাড়া প্রেসক্লাবে জেলা যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়নার সভাপতিত্বে ও পৌর শাখার আহবায়ক মনোয়ারা বেগমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য নিলুফা ইয়াছমিন নিলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাভলী সুলতানা ও নারগিস ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ছাদিয়া বখত সুরভি, সেলিনা আবেদীন, ধর্মপাশা উপজেলার আহবায়ক ইয়াছমিন আক্তার, তাহিরপুর উপজেলার আহবায়ক আইরিন আক্তার, দোয়ারাবাজার    উপজেলার আহবায়ক সুলতানা দিপু মনি, জামালগঞ্জ উপজেলার আহবায়ক শাহানা আল আজাদ, জগন্নাথপুর উপজেলার আহবায়ক ফেরদৌসি সিদ্দিকা তানিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার আহবায়ক জান্নাত মরিয়ম, সদর উপজেলার আহবায়ক মনি আক্তার ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলার সভাপতি এম নোমান হাসান খান। (প্রেস বিজ্ঞপ্তি)