স্টাফ রিপোর্টার
‘সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পবিার ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের
উদ্বোধন করেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। সংগঠনের কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুকান্ত দত্তের সঞ্চালনায় সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি বিএম জিলানী শুভ। বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী প্রমুখ।
এর আগে বেলা ১১ টায় শহীদ জগৎজ্যোতি দাসের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
বিকাল ৩টায় কলেজ মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে সুকান্ত দত্তকে সভাপতি ও সাইদুর রহমান আসাদ কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পুলক তালুকদার, রান্টু কান্তি দাস, সহ সাধারণ সম্পাদক জয়ন্ত দাস ও বিমান দাস, সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ্র কর, কোষাধ্যক্ষ শাহেল আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিমাই সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজনিন আনসারী, সমাজ কল্যাণ সম্পাদক তাহেরা আক্তার, ক্রীড়া সম্পাদক শচিন পাল, সাংস্কৃতিক সম্পাদক সেবুল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান, সদস্য দ্বিপাল ভ্ট্টাচার্য্য, ঝর্ণা বেগম, মনির হোসেন, সাইদুর রহমান।
নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএম জ্বিলানী শুভ।
- সরকারি কাজে বাধা ও হামলা- ধর্মপাশায় এখনো গ্রেফতার হয়নি আসামী আ.লীগ নেতা
- বিনম্র শ্রদ্ধায় জগৎজ্যোতি বীরবিক্রমকে স্মরণ


