থানাকে টাউটমুক্ত রাখতে হবে -ডিআইজি

ছাতক প্রতিনিধি
সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম বলেছেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক গণমুখী পুলিশী  ব্যবস্থা চালু করা হয়েছে।  সরকারের রূপকল্প আধুনিক পুলিশিং বাস্তবায়নে কাজ করছে পুলিশ বিভাগ। এর জন্য জনতার সাথে পুলিশের দূরত্ব আরো কমিয়ে আনা প্রয়োজন। বর্তমানে জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজী, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশী অভিযান প্রশংশিত হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশকে আরো ভাল কাজ করে পুলিশি কার্যক্রমকে সেবায় পরিণত করতে হবে। দালাল, টাউট-বাটপারের উপদ্রপ থেকে থানাকে মুক্ত রাখাতে হবে। সবাইকে সরাসরি সেবা গ্রহণের পথ উন্মুক্ত করে দিতে হবে।’
রবিবার সকালে ছাতক থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিনিয়র এএসপি সার্কেল (ছাতক) দোলন মিয়া, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ছানাউর রহমান ছানা, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।