হাওর পরিদর্শনে আসছেন পানিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বোরো ফসলী হাওর ও বাঁধ পরিদর্শনে আসছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আগামী ২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ আসবেন তিনি।
পরদিন ২৩ নভেম্বর জেলার করচার হাওর, জোয়াল ভাঙ্গা হাওর, শনির হাওর, হালীর হাওর, মহালিয়া হাওর,
সোনামড়ল, হাওরসহ বিভিন্ন হাওর ও হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করবেন।
হাওর ও বাঁধ পরিদর্শন শেষে তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে বন্যা পরবর্তী বাঁধ মেরামত ও সংরক্ষণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পানিসম্পদ মন্ত্রীর সুনামগঞ্জ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকি ভূঁইয়া ও জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) নাহিদ হাসান খান।