দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মো. ওয়াব উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। তিনি পাথারিয়া গ্রামের মৃত আনিছ উল্লাহর ছেলে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাথরিয়া গ্রামের ওয়াব উল্লাহ একজন সবজি চাষি। বুধবার সকাল সাড়ে ১০টায়, পাথারিয়া ও শ্যামননগর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীর চরে সবজি চাষের ক্ষেত থেকে
নৌকা যোগে তার ছেলে মিনহাজকে নিয়ে যান। সকাল ১১টায় তাদের বোঝাই করা সবজির নৌকাটি ¯্রােতের টানে সুরমা নদীর মধ্যখানে চলে গেলে, মিনহাজ নৌকাটিকে পাড়ে ভিড়ানোর চেষ্টা করে বিফল হয়।
একপর্যায়ে ওয়াব উল্লা নদীতে নেমে নৌকাটি পাড়ে ভিড়ানোর চেষ্টা করেন এবং পানির নীচে তলিয়ে যান। তাৎক্ষণিক এলাকাবাসী জাল দিয়ে উদ্ধারের চেষ্টা করেন। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধারের চেষ্টা শুরু করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা জানান, নদীতে ¯্রােত আছে। লাশ উদ্ধারের জোর তৎপরতা চলছে।
- রামদিঘায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু কি নিছক দুর্ঘটনা?
- দ. সুনামগঞ্জে কম্বাইন্ড হারভেষ্টার প্রদর্শনী ও মাঠ দিবস পালন


