দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় কম্বাইন্ড হারভেষ্টার প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার উজানীগাঁও নূর হোসেন, কবির ও লোকমান কৃষকদ্বয়ের বোরো ফসল জমিতে ধান কাটায় মাঠ দিবসে উপ সহকারী কর্মকর্তা আবুল কালাম আযাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হালিম ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের ডি ডি জাহিদুল হক, এ ডি ডি হাবিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম, সাধারণ স¤পাদক মোশাহদ আহ্মদ, কৃষক জাহাঙ্গীর আলম, মইনুল ইসলাম, উপ সহকারী কর্মকর্তা আখলিমা বেগম প্রমুখ।
- দ. সুনামগঞ্জে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
- দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় পথচারী আহত ২ঘণ্টা সড়ক অবরোধ


