দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে সিলেট থেকে ছেড়ে আসা দিরাইমুখী বাস পথচারী ছমির উদ্দীনকে ধাক্কা দিয়ে আহত করে । স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকাল ৪ টায় পথচারীকে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ঘণ্টা গাড়ী চলাচল বন্ধ করে অবরোধ করা হয়। আহত ছমির উদ্দীন (৫৫) গনিগঞ্জ গ্রামের মৃত তালেব আলীর ছেলে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে । সিলেট থেকে ছেড়ে আসা জ- ০৪-০০০৬ নং গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।
- দ. সুনামগঞ্জে কম্বাইন্ড হারভেষ্টার প্রদর্শনী ও মাঠ দিবস পালন
- ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি টিন ও নগদ অর্থ বিতরণ


