ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি টিন ও নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ১৫টি গ্রামের ৪শ পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মুহিবুর রহমান মানিক এমপি গত শুক্রবার ঘুর্ণিদুর্গত এলাকা সরেজমিন পরিদর্শনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট ক্ষয়ক্ষতি নিরুপণ কমিটি গঠন করেন। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে বুধবার সকালে চরমহল্লা ইউনিয়নের খরিদিচর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা   আরিফুজ্জামানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ঢেউটিনসহ এসব সরকারী সাহায্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সহীদ, ওসি আশেক সুজা মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদ, চরমহল্লা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, নব নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসনাত, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সিরাজুল হক, জাউয়াবাজার ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, চরমহল্লা ইউপি সদস্য নুরুজ্জামান শামীম, আলী আহমদ, আব্দুল মতিন, আ’লীগ নেতা ছালেহ আহমদ, খায়রুল হুদা, যুবলীগ নেতা কাউছার আহমদ, বদর উদ্দিন, আঙ্গুর মিয়া প্রমূখ। এসময় পরিবার প্রতি ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬হাজার টাকা ও ৫০কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও ব্র্যাক ৮টি পরিবারের মাঝে কিছু নগদ অর্থ বিতরণ করেছে।