স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেছেন, ‘আমার পরিবার সব সময় আওয়ামী লীগ করে আসছে। আমি যখন রাজনীতিতে এসেছিলাম, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ৭৫’ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের সবচেয়ে দুর্দিন ছিল, তখন আমার রাজনীতিতে পর্দাপন। আমি এবং আমার পরিবারের অধিকাংশ সদস্যকে সে সময় জেল খাটতে হয়েছে। আর যারা ৭৫’ এর পরে গা ঢাকা দিয়েছিলেন, অন্য দলে ছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন, তারা আজকে বলে আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে আমি দল ছেড়ে যাবো।’
তিনি বলেন, ‘যারা কোন সময় মানুষের পাশে ছিল না, কোনো আন্দোলনে ছিল না, তারা আজকে লুটপাট করে, ঢাকায় বাড়ি করছে, ব্যবসা বাণিজ্য করছে। আপনারা জানেন কারা দল বদল করে। রাজাকার, আলবদর এবং যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে সম্পদ বানায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা তিনজন এক হয়েছেন তো কি হয়েছে। এখানে সব মানুষ এক হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে, চুরের বিরুদ্ধে, লুটপাট ও মনোয়ন বিক্রির বিরুদ্ধে।’
তিনি আরো বলেন,‘আজকে কেউ কেউ বলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ৫ জনের ঐক্য কোন ঐক্য নয়, জনতার ঐক্যই হচ্ছে বড় ঐক্য। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যের জন্য এখানে সবাই জড়ো হয়েছেন।’
শনিবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৭ মাচের্র ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. চাঁন মিয়া, অ্যাড.নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আলমনূর হীরা, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. জুলহাস, বিজয় তালুকদার বিজু, বিকাশ কান্তি দে বাবুল, সাজিদুর রহমান প্রমুখ।


