দক্ষিণ সুনামগঞ্জে গাঁজাসহ আটক ১

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার ফনারগাঁও গ্রামের মৃত. আব্দুস ছত্তারের ছেলে আব্দুস শহিদ (৩৫)।
জানা যায়, রবিবার দিনগত ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই আকিকুল ইসলাম সহ ফোর্সদের সহায়তায় সিচনী এলাকায় একটি প্রাইভেট কার তল্লশীকালে ১৬ কেজি গাঁজা সহ আসামী আব্দুস শহিদকে আটক করেন। আটককৃত গাঁজার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।