ছাত্র ইউনিয়ন শহর সংসদের সভা

ছাত্র ইউনিয়ন শহর সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহর সংসদের সাধারণ সম্পাদক দুর্যোধন দাস কে চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলামকে আহবায়ক এবং ছাত্রনেতা পাপ্পু সরকারকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ২১তম সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। আগামী ২০ ডিসেম্বর শহর সংসদের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও সভায় জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে সভায় বিদ্যুতের দাম    
বৃদ্ধির প্রতিবাদে সিপিবি বাসদের হরতালে আওয়ামী ফ্যাসিবাদী শাসক শ্রেণীর নির্যাতন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি