স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কর্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীবাড়ী পয়েন্টে পৌছালে পুলিশ বাধা দেয়। পরে ওখানে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে তাতেও পুলিশ বাধা দেয়।
পরে সেখানে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ মো. ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল মজিদ জেপি, আকবর আলী, সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি আতম মিসবাহ, বিএনপি নেতা শামসুল হক নমু, সহ সভাপতি আনিসুল হক, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, অ্যাড. শামসুর রহমান, ফুল মিয়া, আব্দুল গনি, আকবর আলী, মোর্শেদ আলম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টেরঅশোক তালুকদার ও যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘স্বাধীন বাংলাদেশেও আমরা পরাধীন নাগরিকের ন্যায় দুর্দশা ভোগ করছি। এ সরকার স্বৈরাচারী সরকারের চেয়েও জঘন্যতম সরকার। তারা একদলীয় বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে এখন রাজনৈতিক দলের সভা সমাবেশে বাধা দিচ্ছে। জিয়াউর রহমানরে আদর্শ ধারণ করে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।’


