আজ তাহিরপুর মুক্ত দিবস

তাহিরপুর প্রতিনিধি
আজ ৪ঠা ডিসেম্বর তাহিরপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে জামালগঞ্জের দিকে পালিয়ে যায়।