মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে আসছেন আজ

স্টাফ রিপোর্টার
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সুনামগঞ্জে আসছেন আজ সোমবার। আজ বিকালে সুনামগঞ্জে পৌঁছবেন তিনি। বিকাল সাড়ে ৪ টায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের নেতাকর্মী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় শহরের ওয়েজখালীতে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীনে নির্মিতব্য মৎস্য অবতরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।