‘সারেগামা’র ৫ দিনব্যাপী উৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার
‘পৃথিবতে প্রেস বলে কিছু নেই’ প্রতিপাদ্যকে শিশু সংগঠন ও সামাজিক সংস্থা ‘সারেগামা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক       উৎসব সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে ছিল গুণিজনদের আড্ডা, গুণিজন সম্মাননা, দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, শাস্ত্রীয় সংগীত, ঠুমরী, হারানো দিনের গান, পঞ্চকবির গান, রাধারমণ সঙ্গীত, লালন সঙ্গীত, বাংলা গজল, মৌলিক গান, পুথি পাঠ, কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিকের নিবার্চিত কবিতা পাঠ।  
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সারেগামা’র প্রতিষ্ঠাতা অনিশ তালুকদার বাপ্পু পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।