দ. সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মোনায়েমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, প্রভাষক নুর হোসেন, নারী নেত্রী শিপু রাণী সূত্রধর, তৈয়বুন নেছা সহ প্রমুখ।