স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারি বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল।
বুধবার বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল   নোমান, জেলা যুবদল নেতা হুসেন আমির, জেলা সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর, সালেক, জুনেদ, মিনারুল, ছাত্রদল নেতা জুনায়েদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল সম্পাদক জিয়াউর তুহিন, সাজন, জিয়া উদ্দিন প্রমুখ।