অভিনন্দনে সিক্ত কবি তুষার কর

সিলেট অফিস
মুক্তিযোদ্ধা, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক তুষার করের ৬৮তম জন্মদিন পালন করেছে তাঁর শুভানুধ্যায়ীরা। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় নগরের রামেরদিঘিরপাড় এলাকার কবির বাসভবনে এ দিনটি পালন করা হয়। গত মঙ্গলবার কবির ৬৮তম জন্মদিন ছিল, তবে কবি শহরের বাইরে থাকায় তাঁর শুভানুধ্যায়ীরা গতকাল আনুষ্ঠানিকভাবে কবিকে উষ্ণ অভিনন্দন জানান।
সন্ধ্যা ছয়টা থেকেই কবিকে অভিনন্দন জানাতে ছুটে আসেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মন্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমরবিজয় সী শেখর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যসংগঠক হুমায়ূন কবীর জুয়েল, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ, প্রকাশক-লেখক জিবলু রহমান, বাউল বশিরউদ্দিন সরকার, বহুস্বর সম্পাদক প্রভাষক মো. আলমগীর হোসেন, সংস্কৃতিকর্মী মামুন পারভেজ, রীমা দাস, সুমনকুমার দাশ প্রমুখ। শুরুতেই কবিকে ফুলেল শুভেচ্ছা জানান আগতরা। এরপর তাঁকে নিয়ে কেক কাটেন সুধীজনেরা। এ সময় কবির সহধর্মিনী চিত্রলেখা কর ও একমাত্র মেয়ে প্রজ্ঞা পারমিতা করও উপস্থিত ছিলেন।