জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে স্থানীয় সদর বাজারে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র মো. আব্দুল মনাফের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল
ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মো. আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,উপজেলা আওয়ামী লীগের সদস্য আফু মিয়া, আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র দাস, শাহিন তালুকদার, বশির আহমদ, জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন ভূঁইয়া, সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সিদ্দিকুর রহমান,মকসুদুল হক, শাহ শাহিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ, যুবলীগ নেতা সেলিম মিয়া, সুলতান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মিয়া, আক্তার হোসেন, জয়নুল আহমদ কুরেশী, জাকির হোসেন, জুবায়ের আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু,উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, শাহিন মিয়া সুমন, তানিম আহমদ, হাফিজ সৈয়দ নাঈম প্রমুখ।
সভায়, আগামী ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপি ব্যাপক কর্মসূচি গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়।
- দোয়ারায় মুক্তিযুদ্ধের গল্প বলা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘সাংবাদিক সালেহ চৌধুরী দেশের প্রয়োজনে হন সশস্ত্র মুক্তিযোদ্ধা’


