স্টাফ রিপোর্টার
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আবু জাকের।
জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কার্যানির্বাহী কমিটির নির্বাচনে অন্য পদগুলোতেও প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা ফুটবল এসোসিয়েশনের অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. জুনেদ আহমদ, মো. সেজুল আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল বখ্ত সুমন, সদস্য হোসেন আহমদ রাসেল, দিলারা বেগম, মো. সফর আলী, গোলাম সাবেরীন সাবু, মো. মাহবুবুর রহমান, কল্লোল তালুকদার, মো. রাকিবুর ইসলাম দিলু, আহসান জামিল আনাছ, বাবলু মিয়া।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


