ছাতকে গাঁজাসহ বিক্রেতা আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে গাঁজাসহ বিক্রেতা নুরুল ইসলাম (৫০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।  নুরুল ইসলাম উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মাফিজ আলীর পূত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিরা রানী দেবী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।