দোয়ারাবাজার প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন. ‘মুক্তিযদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন দেখেছে। এ দেশে কেউ আর ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। একাত্তরে জাতির জনকের নেতৃত্ব বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতা।’
বৃহস্পতিবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া সুনামগঞ্জের এরিয়া ম্যানাজার মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় ৯টি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং সেবা উদ্বোধন, শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আলোচনা সভা, ২৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দেয়ালিকা বিজয় কেতনের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা, নরসিংপুর ইউপি চেয়ারম্যান মো. নুর উদ্দিন আহমদ, সুরমা ইউপি চেয়াম্যান খন্দকার মামুনুর রশিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, কৃষি অফিসার এনামূল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন দাস, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, ব্যাংক এশিয়ার এআরও মো. আরিফুজ্জামান, মো. মাহমুদ হাসান, মো. এমদাদুল হক, উপজেলা টেকনেশিয়ান সোহেল রানা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বজলুর রহমান, ফয়ছল আহমদ, কামাল উদ্দিন, আলমঙ্গীর হোসেন, মস্তফা আহমেদ, আঙ্গুর মিয়া, সোলেমান মিয়া, নিত্যান্দ নিতাই প্রমুখ।
- তাহিরপুরে বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানকোটা নির্মাণের অভিযোগ
- বিশ্বম্ভরপুর জগন্নাথপুরে বুদ্ধিজীবী দিবস পালিত


