অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আসছেন শনিবার

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল শনিবার। শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এছাড়াও দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় জগন্নাথপুর ২৪. কম অনলাইন পত্রিকা অফিসের উদ্বোধন করবেন তিনি।
বিকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ঢাকার উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করবেন।