শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, আ.লীগ নেতা অ্যাড. রইছ উদ্দীন আহমেদ,জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা অ্যাড. সিরাজুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।
আলোচনা সভায় সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে দলের সাথে প্রকাশ্যে থেকেই করতে হবে। জেলা আওয়ামী লীগের সকল নেতাকে এক হয়ে কাজ করতে হবে। ঐক্যই শক্তি। আওয়ামী লীগের নেতাকর্মীকে এক হয়ে কাজ করে দলকে শক্তিশালী করতে হবে। শুধু মুখে বললে হবে না আমি আওয়ামী লীগ করি।’