স্টাফ রিপোর্টার
তাহিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করে র্যাব সদস্যরা। সোমবার ভোর রাতে তাহিরপুর থানার মুকসেদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। প্রায় তিন লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আটককৃতরা হলো তাহিরপুর থানার মুকসেদপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে চাঁন মিয়া (৪০) ও মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


