ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সোনালী খবরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধির নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফরিদ মিয়া। বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সম্পাদক এবং দৈনিক সোনালী খবরের সম্পাদক ও প্রকাশক মো. মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে সোমবার সাংবাদিক ফরিদকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ দেন।
সাংবাদিক ফরিদ দৈনিক সোনালী খবরের পাশাপাশি দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।’ সংবাদ সংক্রান্ত বিষয়ে (মোবা: ০১৭১২-২৭৩৫৩৭) এই নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
- দোয়ারাবাজারে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষে আলোচনা
- ছাতকে ভুয়া সার্টিফিকেটে ভূমি বন্দোবস্তের আবেদন


