ছাতক প্রতিনিধি
ছাতকে ভূমি বন্দোবস্তের আবেদনে ইউপি চেয়ারম্যানের জাল প্রত্যয়নপত্র জমা দেয়ার অভিযোগ উঠেছে ছায়েদ মিয়ার বিরুদ্ধে। তিনি জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
জানা যায় ভুমিহীন সেজে সরকারী ভূমি বন্দোবস্ত নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেন তিনি। এ আবেদনে তিনি ভূমিহীন হিসেবে চেয়ারম্যানের জাল প্রত্যয়নপত্র ব্যবহার করেছেন। ভূমি বন্দোবস্তের আবেদনের সকল বিষয় সম্পন্ন করা হলে সহকারী কমিশনার সোনিয়া সুলতানার কাছে জাল সার্টিফিকেটের বিষয়টি ধরা পড়ে। তিনি চেয়ারম্যানের সার্টিফিকেটটি জাল উল্লেখ করে আবেদনপত্রটি বাতিল করেন।
গত ১৫-১১-১৭ইং তারিখে ছায়েদ মিয়ার নামে ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন কর্তৃক প্রদত্ত ভুমিহীন প্রত্যায়নপত্রটি জাল বলে প্রমাণিত হয়েছে। যে কারণে বন্দোবস্ত আবেদনটি বাতিল করা হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন জানান বন্দোবস্ত আবেদনে যে সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে তিনি এ সার্টিফিকেট দেননি।


