দিরাই প্রতিনিধি
সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, ‘মাননীয় খাদ্যমন্ত্রী হাওরবাসীর কথা চিন্তা করে বৃহত্তর সুনামগঞ্জের মধ্যে দিরাইকে চাল সংগ্রহের জন্য বেছে নিয়েছেন। চাল সংগ্রহ কার্যক্রমে যেন কোন ধরণের অনিয়ম না হয়। চাল সংগ্রহ কার্যক্রমে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না।’
বুহস্পতিবার সকাল ১০টায় দিরাই খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. জয়া সেনগুপ্তা।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দিরাই খাদ্য গ্রদাম মন্দন চন্দ্র দাস, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সবুজ মিয়া।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, ‘৩৯টাকা কেজি দরে ৫শ’ ৪৭মে.ট. চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে মেসার্স হিফজুর রহমান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
- মরা সুরমা নদীতে সমিতির নাম ভাঙ্গিয়ে মাছ আহরণ- রাজস্ব বঞ্চিত সরকার
- দেশবাসী বিনা ভোটের সরকারকে ক্ষমতায় চায় না -মিলন


