ছাতক প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছাতক প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতক প্রেসক্লাবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে র‌্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল অদুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান        
সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলার জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, অ্যাড. আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মহিন উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, প্রবাসী নজির আহমদ, মুক্তার আলী, মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি মাহমুদ আলম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, শামীম আহমদ তালুকদার, নুর উদ্দিন, আমির আলী, সেলিম মাহবুব প্রমুখ। এর আগে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কনকচাঁপা খেলাঘর আঁসরের শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।