শহরে ছাত্রলীগ নেতার শীতবস্ত্র বিতরণ

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের নির্দেশনায় সুনামগঞ্জ শহরে শীতার্তদের মধে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসকাওয়াত জামান ইন্তি। সোমবার রাত সাড়ে ১২ টায় শহরের আলফাত স্কয়ার, কালীবাড়ি, বিহারি পয়েন্ট, হোসেন বখত চত্ত্বর, কাজীর পয়েন্ট, পুরাতন কোর্ট, লঞ্চঘাট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র লীগ নেতা সাদিক তালুকদার, সৌরভ আহমেদ, আরিফ খান, রুম্মান হোসেন,        খোরশেদ হাসান, তপু কর, অয়ন হাসান, তানভির হোসেন, সুজন দাস, মারুফ আহমেদ, এহসান আলী রব্বী ও রনি তালুকদার।  (প্রেস বিজ্ঞপ্তি)