৯ উইকেটে দোয়ারা ও ৪৪ রানে বিশ্বম্ভরপুর জয়ী

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে পৃথক ম্যাচে জয় পেয়েছে দোয়ারাবাজার এবং বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম।
বৃহস্পতিবার সকালে দিনের প্রথম খেলায় ৯ উইকেটে জয় পায় দোয়ারাবাজার এবং ২য় খেলায় ৪৪ রানে জয়ী হয় বিশ্বম্ভরপুর উপজেলা দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধর্মপাশা উপজেলা দল ১২ ওভারে ৪৬ রানে অল আউট হয়ে যায়। কোন ব্যাটসম্যনই দুইয়ের অংক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেছেন গোলাম শাহরিয়ার। দোয়ারাবাজারের সাজু ৪, নোমান ২ এবং তুহিন,  
ছাব্বির ও শুভ প্রত্যেকে ১ উইকেট পান। মাত্র ৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দোয়ারাবাজার ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে বক্কর ১৮, শফি ১৩ ও জুয়েল ১৩ রান করেন।
এদিকে দিনের ২য় মাচে দুপুর ১টায় টস জিতে শাল্লা উপজেলা স্কুল দল বিশ্বম্ভরপুর উপজেলা দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে বিশ্বম্ভরপুর উপজেলা ৬ উইকেটে ১৫৩ রান করে। আশরাফুল ৩৩, ইমন ১৫, আরফিনুর ২১, সালমান ২১ ও রায়হানের ১২ রানের উপর ভর করে এ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
২য় ইনিংসে ব্যাট করতে নেমে শাল্লা উপজেলা দল নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৯ রান করে। দলের পক্ষে জনি ২২, তুষার ১৭, অয়ন ১৬ ও মনোয়ার ১৩ রান করেন। বিশ্বম্ভলপুরের আরিফুর ওভারে ২৮ রানে ৩ টি, আশরাফুল ৩ ওভারে ২২ রানে ২টি এবং রায়হান ও ইমন উভয়ে এক উইকেট নেন।