বিশ্বম্ভরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির ৪দিন ব্যাপী ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছরুয়ার আলমের সার্বিক তত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মাছিমপুর দাখিল মাদরাসার সুপার সালেহ আহমদ।