ছাতকে একতা বালু উত্তোলন সমিতির বার্ষিক সাধারণ সভা

ছাতক প্রতিনিধি
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা রবিবার বিকেলে পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সামছু মিয়ার          
পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সহ সভাপতি সুয়েদ আহমদ, সাবেক সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খলিুলর রহমান, অর্থ সম্পাদক ছমরু মিয়া, সদস্য মখলিছ মিয়া, ডালিম মিয়া, শফিক মিয়া, সমরু মিয়া, আমির হোসেন, ইকবাল হোসেন, হানিফ আলী, জয়নাল আবেদীন, বাবুল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।