মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচার-প্রচারণার মাস জানুয়ারি ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজ, স্কাউটস গ্রুপসহ নানান শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান শাহ জামান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, বর্ডার গার্ড          
ব্যাটেলিয়ান (বিজিবি’র) সিও লে. কর্নেল মো. নাছির উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যলয়ের পরিদর্শক মো. সোয়েব আহমদ চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. বুরহান উদ্দিন প্রমুখ।